• Home
  • জাতীয়
  • মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, সন্ধ্যায় ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
Image

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, সন্ধ্যায় ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রী তারেক রহমান।চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে- এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।ডেপুটি প্রেস সেক্রেটারি জানান,‘মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবটি আসার পরে প্রধানমন্ত্রী বলেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই।

দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই/তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *