• Home
  • দেশ
  • পঞ্চগড়ে মাদক সেবনের দায়ে তিনজনকে জেল জরিমানা
Image

পঞ্চগড়ে মাদক সেবনের দায়ে তিনজনকে জেল জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ের বোদায় ইয়াবা সেবনের দায়ে ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন হাসানসহ তিনজনকে আটক করেছে বোদা থানা পুলিশ। সোমবার বিকেলে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড ও সাত হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। এ সময় বোদা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। ঘটনাটি ঘটেছে সোমবার।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানা পুলিশের একটি দল ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত ফরিদুল ইসলামের ছেলে রশিদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ইয়াবা সেবনের সময় রশিদুল ইসলামসহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রধানপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে মামুন হাসান এবং বেংহারী ইউনিয়নের তেপুখুরিয়া এলাকার রাজকুমারের ছেলে বিষ্ণুকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ২ পিস ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *