• Home
  • দেশ
  • জামায়াতের সংবাদ সম্মেলন, কাউনিয়ায় ‘একজন নেতাকর্মীও এনসিপিতে যোগ দেননি’
Image

জামায়াতের সংবাদ সম্মেলন, কাউনিয়ায় ‘একজন নেতাকর্মীও এনসিপিতে যোগ দেননি’

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর তিন শতাধিক নেতাকর্মী ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন এমন দাবি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখা।

সোমবার (১ জুন) রাতে উপজেলার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাউনিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এনসিবি আয়োজিত একটি যোগদান অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। যাকে জামায়াতের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি প্রকৃতপক্ষে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।

তিনি আরও বলেন, “আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, জামায়াতে ইসলামীর কোনো স্তরের নেতা-কর্মী এনসিপিতে যোগদান করেননি। কাউনিয়া উপজেলা জামায়াতে ইসলামী এই বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও মিরপুর উত্তর ইঞ্জিনিয়ারিং ফোরাম, ঢাকা মহানগরীর আমির ইঞ্জিনিয়ার মোঃ খোরশেদ আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সদস্য মমিন মিল্লাত, কুর্শা ইউনিয়ন টিমের সদস্যসহ দলীয় নেতৃবৃন্দ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *