পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া নামক এলাকায়।নিহতরা হলো; কেকুপাড়া এলাকার মৃত আইজুল ইসলামের ছেলে আসিফ (১২) ও মেয়ে সাথী (১০)। এঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই শিশুর মা প্রতিদিনের মতো অন্যের জমিতে কাজ করতে যায়। এরপর সন্ধ্যায় বাড়িতে ফিরে তার দুই সন্তানকে দেখতে না পেয়ে তাদের খুঁজতে থাকে। এরপর তাদের কোন খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়দের সাথে নিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখজির এক পর্যায়ে রাত আনুমানিক আটটার দিকে বাড়ির পাশের পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখে। এমন খবর পেয়ে স্থানীয় লোকজন পুকুরে নেমে তল্লাশি চালায়। প্রায় এক ঘন্টা পর ওই পুকুরে সাথীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, আমার পুলিশ কর্মকর্তারা সেখানে যায় এবং মরদেহ সুরতালহাল করার পর মরদহটি দুটি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।















