• Home
  • দেশ
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে পঞ্চগড়ে সংবর্ধনা প্রদান
Image

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে পঞ্চগড়ে সংবর্ধনা প্রদান

পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ের নাট্য সংগঠন ভূমিজ ও গবেষণামুলক সংগঠন চিন্তাধারার উদ্যোগে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইস্রাফিল শাহীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার বিকালে নজরুল পাঠাগারের ডিবেট ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি ও জেলা প্রশাসক মো. শুকরিয়া পারভীন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম হাসান টুলু, বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ হাসান প্রধান, পাবলিক প্রসিউকিটর মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমূখ।

অনুষ্ঠানে এড. এ হাসান প্রধান রচিত পঞ্চগড় জেলা ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। ঠাকুরগাঁও বিশ^বিদ্যালয়ের রুপরেখা সম্পর্কে উপস্থিত সকলের মতামত চান উপাচার্য। এসময় এ হাসান প্রধান বলেন আমরা উত্তরবঙ্গের জীবন সৌন্দর্যকে উপজিব্য করে আন্তর্জাতিক মানের বিশ^বিদ্যালয় গড়ে তুলতে চাই । এ জন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন । আমাদের ভাবতে হবে আমরা শুরু করছি একেবারে শুন্য থেকে । তাই অনেক চ্যালেঞ্জ আছে। বিশ^বিদ্যালয়টি গড়ে তুলতে আমরা এরপর স্কুল কলেজ এবং বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদেও মতামত গ্রহণ করবো। শুধু তাই নয় নিভৃত গ্রামের ইনডিজিনিয়াসদের সাথেও কথা বলবো। ঠাকুরগাঁও বিশ^বিদ্যালয় হবে গণমুখি একটি বিশ^বিদ্যালয়। এর প্রভাবে একটি বৃহৎ এলাকার নেতিবাচক দিকগুলোর বিলুপ্তি ঘটবে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভূমিজের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সরকার হায়দার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *