মোঃ কামরুল ইসলাম কামু পঞ্চগড় প্রতিনিধি\ পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন , আমরা আশাবাদী রামিসা হত্যার ন্যায় বিচার আমরা পাবো। এ ঘটনায় জড়িত আসামিকে ৬ -৭ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনাকে ভিন্ন খাতে নিতে কতিপয় রাজনৈতিক দল বর্তমান সরকারকে ব্যার্থ করার চেষ্টা করেছিল।তিনি মঙ্গলবার (২৬ মে) সকালে পঞ্চগড় প্রেসক্লাবে অসুস্থ সংবাদকর্মীদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার যদি রামিসা হত্যার আসামিকে গ্রেফতার করতে ৫-৬ সময় নিতো তাহলে আমাদের ব্যার্থতার দায় দিতে পারতেন। কিন্তু কতিপয় রাজনৈতিক দল দেশে অস্থিতিশীল পরিবেশ করতে ফ্যাসিস্টদের সাথে সংযোগ করে অপব্যাখা অপচেষ্টা করা হয়েছিল। এখানে কি, বিএনপি জড়িত তারা কি ইন্ধন দিয়েছিল। আসামির শাস্তির জন্য সকল প্রক্রিয়া সমাধান করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি সঙ্কট সমাধান করতে আন্তরিক ছিলেন বলেই বিরোধী দল থেকে পাঁচ জন সরকারি দল থেকে পাঁচ জন সদস্য নিয়ে সামাধানে কাজ করেছেন। বিএনপি একক সংখ্যা গরিষ্ঠ দল তিনি পারতেন বিরোধী দল থেকে তিন জন নিতে। তিনি তা করেন নি। কতিপয় রাজনৈতিক অপরাজনীতি করার চেষ্টা করেছিল।
মন্ত্রী বলেন, আমি ফেরেস্তা নই’ আমার ভুল হতে পারে, আপনারা সঠিক পথ দেখিয়ে দিবেন। আপনারা সাংবাদিক সমাজের দর্পণ। এখান থেকে মানুষের সুখে-দুঃখে পাশে থাকবো। যতো রকম কর্মকান্ড উদ্যোগ গুলো চালিয়ে যাবো। গনমাধ্যমে সব মিডিয়ায় প্রচারিত প্রসারিত হয় সেগুলো লোক সমাজে ছড়িযে পড়ে আমি ব্যক্তি আজাদ উপকৃত হবোনা। এর সুফল এলাকার মানুষ পাবে। আমরা এক সাথে ঐক্যবদ্ধ থাকি তবে বেশি বেশি বরাদ্দ আনতে পারবো। শুধু প্রেস ক্লাব নয় সকল উন্নয়নে কাজ করবো। আগামি দিনে বাংলাদেশের মানচিত্রে জুড়ে যেনো একটি শ্রেষ্ট জেলা হিসেবে পঞ্চগড়কে গড়ে তুলতে চাই। সে জায়গায় যেতে আমি আপ্রাণ চেষ্টা করছি।
প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম , জেলা আইনজীবী সমিতির সভাপতি এ ,হাসান প্রধান, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরকার হায়দার। অনুষ্ঠানে শেষে অসুস্থ চার সাংবাদিককে মোট দুই লাখ টাকা নগদ অনুদান প্রদান করেন।




















