• Home
  • জাতীয়
  • প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী, নজরে তিস্তা প্রকল্প
Image

প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী, নজরে তিস্তা প্রকল্প

বহুলাকাঙ্ক্ষিত তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (তিস্তা মহাপরিকল্পনা) চূড়ান্ত করার লক্ষ্যে নিজের প্রথম আনুষ্ঠানিক সরকারি বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৬ মে) ভারতের প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী রাষ্ট্র ভারত ও ভুটান থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ থাকা সত্ত্বেও বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নিতে যাচ্ছেন। এই হাই-প্রোফাইল সফরে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত চুক্তিটিই মূল আকর্ষণ হতে চলেছে বলে ধারণা করা হচ্ছে। ঢাকার নতুন সরকার দেশের পানি ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং এই মেগা প্রকল্পে অর্থায়নের জন্য বেইজিংয়ের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনা অনেক দূর এগিয়েছে।

প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফরের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই একটি সুবিধাজনক সময়ে চীন সফর করবেন। তবে প্রথম বিদেশ সফরের সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত করা হয়নি।

অন্যদিকে, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই সফরকে ‘আসন্ন’ উল্লেখ করে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই বেইজিং সফর দুই দেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। চীন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। সূত্র: ফার্স্টপোস্ট

Related Posts

হজের খুতবায় মুসলিম উম্মাহকে ধৈর্য-ঐক্য ও আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের আহ্বান

‘লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক’ ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফার ময়দানে লাখো হাজির উপস্থিতিতে হজের মূল খুতবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার…

ByBynewsadmin May 26, 2026

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সরকার যেকোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক…

ByBynewsadmin May 26, 2026

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস : প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশু…

ByBynewsadmin May 26, 2026

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২২৪ জন

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা…

ByBynewsadmin May 25, 2026

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

বাংলাদেশের জন্য আগামী পাঁচ বছরে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই…

ByBynewsadmin May 25, 2026

ইরান যুদ্ধের তিন মাস, শেষপর্যন্ত হেরেই যাচ্ছেন ট্রাম্প?

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে একের পর এক কৌশলগত সাফল্যের দাবি করলেও তিন মাস পর এসে নতুন প্রশ্নের মুখে…

ByBynewsadmin May 25, 2026

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে…

ByBynewsadmin May 24, 2026

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়

স্বাস্থ্যমন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মা’র সাক্ষাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি’র সাথে সাক্ষাৎ করেছে গবেষণা…

ByBynewsadmin May 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *