• Home
  • দেশ
  • পঞ্চগড়ে এক মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
Image

পঞ্চগড়ে এক মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঁচপীর বাজারের একটি বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল কাদের লিটন (৩০) নামে এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। সে ওই এলাকার রাম গোবিন্দ হিসাবিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিটিউভ ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম।

বোদা থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশ ফোর্স সহ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক পিস ট্যাপেন্টাডল গুড়া ও সেবনের যন্ত্রপাতি জব্দ করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৫০০ টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সোয়েল রানা বলেন, আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এমন অভিযান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »