• Home
  • দেশ
  • রাজশাহী ক্যাডেট কলেজ শতভাগ জিপিএ-৫ অর্জন
Image

রাজশাহী ক্যাডেট কলেজ শতভাগ জিপিএ-৫ অর্জন

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজ শতভাগ জিপিএ-৫ অর্জন করেছেন। ৪৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করনে। সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, কলেজের ৪৯ জন পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এবং ভালো ফলাফলের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। এখানে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা হয় না। তাদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের পাশাপাশি মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলার অনুশীলন করানো হয়। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণেরও ব্যাপক সুযোগ রয়েছে। শিক্ষা, শৃঙ্খলা, প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে ক্যাডেটদের জ্ঞান ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্যাডেট কলেজগুলো কাজ করে যাচ্ছে। তবে রাজশাহী ক্যাডেট কলেজের এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »