• Home
  • জাতীয়
  • ঢাকার আশা, ‘হাদির খুনি ও শেখ হাসিনাকে দ্রুত ফেরত দেবে দি‌ল্লি‌’
Image

ঢাকার আশা, ‘হাদির খুনি ও শেখ হাসিনাকে দ্রুত ফেরত দেবে দি‌ল্লি‌’

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্প‌ণ ত্বরা‌ন্বিত করতে দি‌ল্লি‌কে অনু‌রোধ করেছে বাংলাদেশ। একইস‌ঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকারী‌দের প্রত্যর্প‌ণের অনু‌রোধও জানানো হ‌য়ে‌ছে।

সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর স‌ঙ্গে ভারতীয় দূ‌তের সাক্ষা‌তের পর পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে এসব তথ্য জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »