• Home
  • রাজনীতি
  • আমরা দলীয় অন্ধত্বে বিশ্বাস ও ক্ষমতার অপব্যবহার চাই না: ভূমিমন্ত্রী
Image

আমরা দলীয় অন্ধত্বে বিশ্বাস ও ক্ষমতার অপব্যবহার চাই না: ভূমিমন্ত্রী

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: আমরা দলীয় অন্ধত্বে বিশ্বাস করি না। ক্ষমতার অপব্যবহারও চাই না। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই রাজশাহী মহানগরকে আরও এগিয়ে নিতে হবে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে রাজশাহীতে তিন দিনব্যাপী শিশুদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভ‚মিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি এসব কথা বলেন। মন্ত্রী বলেন,রাজশাহী আমাদের সবার। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই আমাদের প্রিয় রাজশাহী আরও এগিয়ে যাবে। তিনি বলেন, জাতীয় হার্ট ফাউন্ডেশন রাজশাহী ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছেছে। তিন দিনব্যাপী শিশুদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও বড় পরিসরে সেবা দিতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। হার্ট ফাউন্ডেশনের বিভিন্ন দাবির প্রসঙ্গে ভ‚মিমন্ত্রী বলেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানটির জন্য আরও বেশি অনুদান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালটির কার্যক্রম আরও স¤প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার আহŸান জানান। হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম. ড. বজলুর রশীদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজউল্লাহ কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসান আলী,জাতীয় হার্ট ফাউন্ডেশনের পরিচালক প্রশাসন ও অর্থ অধ্যাপক মহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ। উল্লেখ্য, গত ২২ জুলাই এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এ কর্মসূচিতে চীনের চার সদস্যের চিকিৎসক প্রতিনিধি দল অংশ নেয়। এতে ২ হাজার ৬০০ জন নিবন্ধন করেন। কর্মসূচিতে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু হৃদরোগ বিভাগ। ভ‚মিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি দুই দিনের সরকারি সফরে শুক্রবার (২৪ জুলাই) রাজশাহী আসেন। এবং তিনি শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।#

Related Posts

1 Comments Text
  • Haley3663 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/ViAoD
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »