পঞ্চগড় সদর উপজেলার পলিটেকনিক ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

0
2

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জানা যায়, ২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এটি নির্মিত হচ্ছে। শনিবার বিকেলে উপজেলার খোলাপাড়া এলাকায় ফলক উন্মোচন করে ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির।

অন্যদের মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুফিয়া সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, আদম সুফি, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন।

এই পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য ভবনের ছয়তলা বিশিষ্ট প্রশাসনিক, একাডেমিক ও ওয়ার্কশপের জন্য তিনটি পৃথক ভবন নির্মাণ করা হবে। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। জেলা শিক্ষা প্রকৌশল সূত্র জানায়, চলতি ২০২৬ সালে প্রকল্পটির নির্মান কাজ শেষ হওয়ার কথা।

NO COMMENTS

LEAVE A REPLY