গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। শনিবার (৯ মে) রাতে কালিয়াকৈর উপজেলার বাগচলা গ্রামে এ ঘটনা ঘটে। কালিয়াকুর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রাতে একটি পিকআপ নিয়ে গরু চুরি করতে যায় একদল চোর। এ সময় টের পেয়ে এলাকাবাসী ধাওয়া দেয়। এক পর্যায়ে এলাকাবাসী তাদের আটক করে গণধোলায় দিলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় আরে দুজন।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিয়াকুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘটনার পর নিহত ও আহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



