গভীর রাতেও গুলশান কার্যালয়ে ব্যস্ত সময় কাটালেন তারেক রহমান, কী নিয়ে আলোচনা

0
4

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুলশানে দলের কার্যালয়ে গভীর রাতেও দলীয় দাপ্তরিক কাজে ব্যস্ত সময় কাটিয়েছেন।

শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পরও তিনি দাপ্তরিক ও নীতিনির্ধারণী কাজে সক্রিয় ছিলেন।

শনিবার (১৮ এপ্রিল) রাত প্রায় ২টা ৫৫ মিনিট পর্যন্ত দলের শীর্ষ নেতাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন তারেক রহমান। মনোনয়ন বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে তিনি পুরো কার্যক্রমের নিবিড় তদারকি করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির ডেপুটি প্রেস সেক্রেটারি ১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।দলীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) বিকেল থেকে গুলশান কার্যালয়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। এই প্রক্রিয়া গভীর রাত পর্যন্ত চলে।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি দলের অন্যান্য দায়িত্বশীল নেতারাও পুরো সময় ধরে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।

NO COMMENTS

LEAVE A REPLY