ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িয়েছে, যা দেশটির সাধারণ জনগণের ইচ্ছার বিরুদ্ধে—এমন অভিযোগ তুলেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
শনিবার (১৮ এপ্রিল) ডেট্রয়েট-এ ডেমোক্র্যাটিক পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।”
হ্যারিসের দাবি, “এই সংঘাতে জড়িয়ে পড়ার ফলে মার্কিন সেনারা সরাসরি বিপদের মুখে পড়তে পারেন। তিনি আরও বলেন, পুরো পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছে যা যুক্তরাষ্ট্রের জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। গত মাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পকে অন্য কেউ নির্দেশনা দেয়—এমন ধারণা বাস্তবসম্মত নয়।”
এই মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করেন যে, ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণে বাইরের কোনো প্রভাব রয়েছে—এমন অভিযোগ তিনি মানেন না।
সূত্র: মিডল ইস্ট আই



