• Home
  • দেশ
  • আদমদীঘিতে আহত স্বামীর চিকিৎসা খরচ যোগাতে দ্বারে দ্বারে ঘুরছে স্ত্রী মৌসুমী
Image

আদমদীঘিতে আহত স্বামীর চিকিৎসা খরচ যোগাতে দ্বারে দ্বারে ঘুরছে স্ত্রী মৌসুমী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের হিরা নামের এক ট্রাকের হেলপার ি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টাকার অভাবে চিকিৎসা না করতে পেরে পঙ্গুতের দিকে এগিয়ে যাচ্ছেন। স্বামীর চিকিৎসার টাকা যোগাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন স্ত্রী মৌসুমী আক্তার। গত এপ্রিল মাসের ২৮ তারিখে বগুড়ার শহরের টিএমএসএস এলাকায় এক ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত হলে হিরার দুটি পায়ের হাড় ভেঙে যায়। বর্তমানে প্রায় দুই মাস ধরে শয্যায় পড়ে রয়েছেন হিরা। তার দুই পায়ে রোড দিয়ে রাখা হয়েছে। একমাত্র শিশু সন্তান নিয়ে হিরার স্ত্রী এখন দিশেহারা, তিনি না পারছেন সংসারের সদস্যদের মুখে এক মুঠোফোনে অন্ন তুলে দিতে না পারছেন স্বামীর চিকিৎসা করচ যোগাতে।

হিরার স্ত্রী মৌসুমী জানান, দুর্ঘটনার পর হিরাকে বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার জন্য প্রায় তিন লাখ টাকা খরচ হয়ে যায়। সংসারে যেটুকু সঞ্চয় ছিল স্বামীর চিকিৎসা খরচ করে এখন আমরা একেবারে পথে বসেছি। চিকিৎসা করতে না পারার কারনে আমার স্বামী দিনে দিনে পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছে। তার একটি পায়ের পাতা পচন ধরেছে। প্রচন্ড যন্ত্রনার কারনে সে দিন রাত ঘুমাতে পারেন না। মৌসুমী বলেন, স্বামীর চিকিৎসা খরচ যোগার করতে না পেরে অনেকের কাছে সহয়তার জন্য গিয়েছি কিন্তু কেউ আমাদের পাশে এসে দাড়াননি। সান্তাহার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কাছে একাধিক বার গিয়েছে কিন্তু কোন ফল হয়নি। তিনি এলাকার বিত্তবান মানুষের কাছে তার স্বামীর চিকিৎসা সহয়তার জন্য আকুল আবেদন করেছেন। তার বিকাশ নম্বর- ০১৭২৩০৬১০৬১। এ বিষয়ে সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, হিরা আমার গ্রামের বাসিন্দা, তার চিকিৎসা সহায়তার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »