• Home
  • দেশ
  • আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা
Image

আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি মর্জিনা বেগম (৫২) নামে এক নারী গত শনিবার রাতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী। রাত সাড়ে ৮ টার দিকে ওই নারীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আদমদীঘি থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে ওই নারীর স্বামী মারা গেছেন। এরপর থেকে দুই ছেলে সন্তান নিয়ে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করতেন। বড় ছেলে মুক্তার হোসেন দেশের বাহিরে থাকেন এবং ছোট ছেলে সানোয়ার হোসেন বাড়িতেই থাকেন। গত শনিবার সন্ধ্যায় সময় সকলের অজান্তে মর্জিনা বেগম নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে শুরু করে। এ সময় ছেলে সানোয়ার ও তার স্ত্রী দেখতে পেয়ে অটোরিকশা করে নওগাঁ সদর হাসপাতালে নেয়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথের মধ্যে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ রোববার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »