• Home
  • দেশ
  • জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টা
Image

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টা

ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় একজনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। সোমবার(১৫ জুন) দিবাগত রাতে উপজেলার ঝাউডাংগা বিওপির ১০৭৮ পিলারের কাছে এই পুশ ইনের ঘটনা ঘটে। পরে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে।

বিজিবি ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শুন্যরেখা থেকে ৩৫ বছরের এক ব্যাক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে ওই ব্যাক্তিকে আবারো শুন্য রেখায় পাঠিয়ে দেয়া হয়। বর্তমানে ওই ব্যাক্তি আন্তর্জাতিক শুন্য রেখায় অবস্থান করছে।

স্থানীয় মকবুল হোসেন বলেন, এক ব্যাক্তি বাংলাদেশে ঢুকার চেষ্টা করার সময় বিজিবি ও আমরা বাধা দেই। সে প্রথমে বাংলাদেশী দাবী করে। কিন্ত সে কোন ঠিকানা বলতে পারেনি। পরে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বিএসএফ কৌশলে করে এখন দুর্গম পাহাড়ী অঞ্চল দিয়ে পুশ ইনের চেষ্টা করছে। রাতে একজনকে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধায় ওই ব্যাক্তি শূণ্যরেখায় অবস্থান করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »