পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর থানা পুলিশ ওলামা লীগের সাবেক সহসভাপতি নিকাহ রেজিষ্ট্রার মোঃ জাহিদুল ইসলামকে (৪৫)কে গ্রেপ্তার করেছে। তিনি সদর থানার একটি এজাহারভূক্ত আসামী। পুলিশ জানায় শুক্রবার (২৭নভেম্বর) রাত আনুমানিক দুটার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
জাহিদুল ইসলাম পঞ্চগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কামাতপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত কাজী আবু বকর সিদ্দিক আনসারীর ছেলে। সদর থানা সূত্রে জানা য়ায়, ২০২৫ সালের ১৯ মার্চ পঞ্চগড় সদর থানায় ৩৩ নম্বর মামলাটি দায়ের করা হয়। মামলাটির জিআর নম্বর ১৩৪/২০২৫। দন্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৫০৬(২)/১১৪ ধারায় দায়ের করা এ মামলায় পঞ্চগড় জেলা ওলামা লীগের সাবেক সহসভাপতি কাজী মোঃ জাহিদুল ইসলাম এজাহারভুক্ত আসামী। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন তাকে শনিবার আদালতে সোর্পদ করা হয়েছে।


















