• Home
  • খেলা
  • টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিকুর রহিম
Image

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মুশফিকুর রহিম

ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-টোয়েন্টি আগেই ছেড়ে দেওয়ায় ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন অভিজ্ঞ এই ব্যাটার।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা বসে। সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের খবর জানান বিসিবি সভাপতি ও তার বন্ধু তামিম ইকবাল।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। সেই কারণেই বিদায়ের মঞ্চ হিসেবে এই সিরিজকে বেছে নিয়েছেন মুশফিক। ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল তার। প্রায় ২২ বছর পর ২০২৭ সালের জানুয়ারিতে একই প্রতিপক্ষের বিপক্ষে পর্দা নামবে তার দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের।

আগামী বছরের মে মাসে লর্ডসে একটি টেস্ট খেলবে বাংলাদেশ, তবে সেই পর্যন্ত অপেক্ষা না করে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র শেষ করেই থামছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

২১ বছর ১৭৭ দিনের টেস্ট ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ রানের মালিক মুশফিক। ১০৮ টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »