• Home
  • দেশ
  • পঞ্চগড়ে চা চাষিদের সম্মেলন ও মিলন মেলা
Image

পঞ্চগড়ে চা চাষিদের সম্মেলন ও মিলন মেলা

সমতলের চা কে বিশ্বমানের করে তুলতে হবে: জেলা প্রশাসক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চা চাষিদের সম্মেলন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮নভেম্বর) সকালে চা বাগান মালিক সমিতি পঞ্চগড় -এর আয়োজনে সরকারী অডিটোরিয়ামে দিনব্যাপি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে অডিটোরিয়ামে শেষ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পঞ্চগড় জেলা প্রশাসক মো. শুকরিয়া পারভীন ও অতিথিরা বেলুন উড়িয়ে সম্মেলন ও মেলার শুভ উদ্বোধন করেন।পরে তিনি চাষীদের ষ্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চা বাগান মালিক সমিতির সভাপতি মো. দিদারুল আলম।

এসময় আরও বক্তব্য রাখেন চা বাগান সমিতির সাধারন সম্পাদক ও চা চাষী প্রকৌশলী মানিক খাঁন, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান চা চাষী মো. হাবিবুল ইসলাম বাবুল, অনুষ্ঠান আয়োজক আহবায়ক চা চাষী মো. আনিসুজ্জামান প্রামানিক (নতুন) , পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সরকার হায়দার,সাধারন সম্পাদক মো. মোশারফ হোসেন ও চা চাষী আবু হানিফ প্রমূখ। অনষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. আহসান হাবিব প্রমূখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, চায়ের মান আরও বাড়াতে হবে। আমাদের পঞ্চগড়ে সমতলের চা বিশ্বমানের করতে হবে। সেদিকে সকলকে আরও দায়িত্বশীল হতে হবে। পঞ্চগড়ের এই চা দেশে একটি পরিচিতি তৈরি করেছে।

তিনি বলেন, শুধু মাত্র চা দেশের জন্য নয় বিদেশে রপ্তানি করার জন্য এই চায়ের মান আরও বাড়াতে হবে। এসময় তিনি হাই ভেলি চা উৎপাদনের উপড় জোড় দেন।

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন তিনি চা কে সম্ভবনার খাত হিসেবে উল্লেখ করে বলেন। এখন চায়ের জন্য দামে আর কোন সংকট নেই। জেলা প্রশাসক এসময় বলেন, সার নিয়ে আর কোন চিন্তা করতে হবেনা। সরকার চাহিদার চেয়ে নভেম্বরে ৬ হাজার মেট্রিক টন বেশি দিয়েছে সরকার।অনুষ্ঠান শেষে চা সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসককে একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »