• Home
  • প্রচ্ছদ
  • বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ
Image

বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

বাংলাদেশের বিদেশে থাকা ৮৪টি মিশনের যেকোনো জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কারণে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের ৮৪টি মিশনের যেকোনো জায়গায় তাকে পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে।

এর আগে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। দেশে ফিরতে হলে তাকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই আসতে হবে।

হুমায়ূন কবির আরও অভিযোগ করেন, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এ ধরনের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »