• Home
  • খেলা
  • ক্রিকেট ছাড়ার আগেই রাজনীতিতে চাহাল, পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব
Image

ক্রিকেট ছাড়ার আগেই রাজনীতিতে চাহাল, পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব

রাজনীতিতে নাম লেখালেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন তিনি। বিজেপিতে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বও পেয়েছেন এই ক্রিকেটার।

গত শনিবার (২১ নভেম্বর) বিজেপিতে যোগ দেন চাহাল। তাকে দলটির অনগ্রসর শ্রেণি (ওবিসি) মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করেন চাহাল। তিনি লেখেন, ‘বিজেপি পরিবারের মধ্যে আমাকে স্থান ও সম্মান দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌরিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

২০১৬ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় চাহালের। চলটি বছরে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটে খেলার জন্য নিজেকে প্রস্তুত রাখলেও ভারতের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালে।

ভারতের হয়ে এখন পর্যন্ত ৭২টি ওয়ানডেতে ১২১টি এবং ৮০টি টি-টোয়েন্টিতে ৯৬টি উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »