• Home
  • জাতীয়
  • জন্মদিনে শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Image

জন্মদিনে শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার ৬২ বছরে পদার্পণ করলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতার সন্তান তারেক রহমানের শৈশব কেটেছে এক সাধারণ ও সাদামাটা পরিবেশে।

তাঁর পরিবারের মূলমন্ত্র ছিল অনাড়ম্বর জীবনযাপন। স্কুলে যাওয়ার বয়স হলে তাঁর মা-বাবা তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করেন। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়।

১৯৮৮ সালে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন।পিতার জন্মস্থান উত্তরাঞ্চলের বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়।

পরবর্তী সময়ে তারেক রহমান এক-এগারোর সরকারের নির্মম নির্যাতনের শিকার হন। সেনাসমর্থিত অবৈধ এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে নিষ্ঠুর, বিদ্বেষমূলক ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালানো হয়। তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়।

তবে এসব ঘটনা তাঁর মনোবল ভেঙে দিতে এবং রাজনীতি থেকে তাঁকে বিচ্যুত করতে পারেনি।

দীর্ঘ প্রায় ১৬ বছর জনগণের ম্যান্ডেটবিহীন আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের শাসনামলে দেশ যখন চরম দুঃশাসন ও অরাজকতার মধ্যে নিমজ্জিত ছিল, তখন তারেক রহমান রাষ্ট্রের সামগ্রিক কাঠামোগত সংস্কারের ধারণা সামনে আনেন।

দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর মাতৃভূমিতে তাঁর প্রত্যাবর্তন ঘটে। জাতীয় নির্বাচনের দেড় মাস আগে তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন ছিল গৌরবময়। তিনি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন।

১৭ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর পরিবার একটি গৌরবোজ্জ্বল রাজনৈতিক ঐতিহ্যের অধিকারী। তাঁর বাবা ও মা উভয়েই জনগণের ম্যান্ডেট নিয়ে যথাক্রমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন।

জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিক কোন আয়োজন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। একজন সাধারণ মানুষের মতো আজ শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী।

এ সময় শিশুদের সঙ্গে কথা বলেন এবং জানতে চান, কে কোন খেলা পছন্দ করে। পরে শিশু-কিশোরদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »