• Home
  • দেশ
  • রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার
Image

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সুজাউদ্দৌলা কলেজের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছিলো। এছাড়াও তিনি চাকরি দেয়ার নামে বিভিন্ন মানুষের নিকট থেকে অন্তত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে পবা উপজেলার আমান কোল্ড স্টোরেজের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানায়, মোস্তাফিজুর রহমান মানজাল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পবা বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »