• Home
  • দেশ
  • আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ’লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার
Image

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ’লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু (৫৫) ও উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টি (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ। নিসরুল হামিদ ফুতু উপজেলার সান্তাহার হলুদঘর এলাকার মেহের আলী মাস্টারের ছেলে ও শাহিনুর রহমান মুন্টি একই এলাকার মৃত জলিলুর রহমানের ছেলে। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে তাদেরকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানে পিছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন এলাকায় নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকান্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাংচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারী স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে একত্রিত হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে একটি ১৫ ফিট ব্যানারসহ গ্রেফতার করে। এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুই আসামীদের বিরুদ্ধে আইনীগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »