• Home
  • দেশ
  • পঞ্চগড়ে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন
Image

পঞ্চগড়ে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি॥ এক দফা দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) সদস্যরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় শহরের সিনেমা হল সড়কের বুকলতলা এলাকায় বিসিডিএসের পঞ্চগড় শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনটির পঞ্চগড় শাখার সভাপতি সালেকুজ্জামান সালেক, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন রশিদ বাবু ও সহ-সভাপতি মাহাবুব আলমের নেতৃত্বে প্রায় ৫০ জন সদস্য অংশ নেন। এ সময় বক্তব্য দেন সভাপতি সালেকুজ্জামান সালেক ও সহ-সভাপতি মাহাবুব আলম।

বক্তারা বলেন, গত ২১ বছর ধরে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ও বিসিডিএসের যৌথ তত্ত্বাবধানে সি-ক্যাটাগরির ফার্মেসি কোর্স পরিচালিত হয়ে আসছে। কিন্তু গত সপ্তাহে বিসিডিএসকে না জানিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এককভাবে এ কোর্স পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশের কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তারা বলেন, দীর্ঘ ২১ বছর ধরে যৌথভাবে কোর্স পরিচালনায় কোনো সমস্যা হয়নি। তাই বিসিডিএসকে সম্পৃক্ত না করে এককভাবে কোর্স পরিচালনার সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বক্তারা এসময় বলেন, দ্রত বিসিডিএস নেতাদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানে উদ্যোগ নিতে হবে। অন্যথায় দেশের সব কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »