• Home
  • দেশ
  • কাউনিয়ায় ২ হাজার ২০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
Image

কাউনিয়ায় ২ হাজার ২০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নির্বাচিত প্রান্তিক কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা উপস্থিত থেকে কৃষকদের হাতে সরিষার বীজ ও রাসায়নিক সার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ২ হাজার ২০০ জন প্রান্তিক কৃষকের মাঝে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »