• Home
  • দেশ
  • কাউনিয়ায় নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ গ্রেফতার
Image

কাউনিয়ায় নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা মোঃ আব্দুর রউফকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভুতছড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রউফ (৫৯) শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি মৃত জামাত উল্লাহর ছেলে এবং কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের ছোট ভাই।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, আব্দুর রউফ বিভিন্ন সময়ে গোপনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদল কুমার মন্ডল আব্দুর রউফের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »