• Home
  • দেশ
  • কাউনিয়ায় আওয়ামী সাংগঠনিক কার্যক্রমের অভিযোগে হাকিম আটক
Image

কাউনিয়ায় আওয়ামী সাংগঠনিক কার্যক্রমের অভিযোগে হাকিম আটক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সন্দেহ ভাজন মোঃ আব্দুল হাকিমকে (৩৫) আটক কওে পুলিশ। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে উপজেলার হরিচরণ লস্কর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আব্দুল হাকিম ওই এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল হাকিম ওয়ার্ড আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন সময় গোপনে নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, আটক আব্দুল হাকিমকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »