• Home
  • দেশ
  • পঞ্চগড়ে সড়কে ১২ দিনে প্রাণ ঝরল ৯ জনের, উৎকন্ঠা আর উদ্বেগে মানুষ
Image

পঞ্চগড়ে সড়কে ১২ দিনে প্রাণ ঝরল ৯ জনের, উৎকন্ঠা আর উদ্বেগে মানুষ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সড়কে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। বেপরোয়া যান চলাচল মানুষকে ভাবিয়ে তুলেছে। গত ১২ দিনে সড়কে প্রাণ ঝড়লো ৯ জনের। গত শুক্রবার (১৩ নভেম্বর) ট্রাকের ধাক্কায় থ্রি হইলারের তিন যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তারা হলেন; বোদা উপজেলার সাংবাদিক আলী আজগর খোকনের স্ত্রী পঞ্চগড় বিসিক শিল্প নগরীর কর্মচারী মোছা. মাহমুদা আকতার (৩৫) ও তার ৮ বছর বয়সী কণ্যা আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের বাসিন্দা প্রমিলা রানী (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্ররবার বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এই র্মমান্তিক দূর্ঘটনাটি ঘটে। তারা এসময় বোদা উপজেলার সাকোয়া থেকে বোদা শহরে যাচ্ছিল। এসময় একটি ট্রাক টিছন থেকে থ্রি হইলারে ধাক্কা দেয়। এসময় দুমড়ে মুচরে যায় থ্রি হুইলারটি। এতে পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। এষময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়া হয়। চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কা জনক হলে দ্রুত ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে প্রেরণ করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোছা. মাহমুদা আকতার ও কণ্যা আকসা সুমাইয়া সম্প্রীতি মারা যায়এবং ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রমিলা রানী (৩০) মারা যায়।বিষয়টি নিশ্চিত করেছেন বোদা থানা পুলিশ।

আহতরা হলেন; বোদা উপজেলার সাকোয়া ইউনিযনের বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), সবুজপাড়া এলাকার আয়শা (২), নগর সাকোয়া এলাকার নাসরিন আকতার (৪৬), চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়া এলাকার আকতারুজ্জামান (৩৩)। তারা বোদা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি রয়েছেন। তবে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।এঘটনার পরপর ট্রাক নিয়ে পালিয়ে যায় ট্রাক চালক ।

এদিকে গত ১২ নভেম্বর বোদা উপজেলা সাকোয়া-চন্দনবাড়ি শাহাপাড়া এলাকায় মোটর সাইকেল নিয়ে সড়কে গাছের সঙ্গে মাদ্রাসার তিন শিক্ষার্থী মারা যায়। তারা হলো; সায়মন ইসলাম সাদিক (১৬) রেদয়ানুল হোসেন রাহাত (১৮) ও ফজলে হক (১৭)। তারা তিন জন সাকোয়া জামিলাতুল নেছা ফাজিল মাদ্রাসার নবম শ্রেনীর শিক্ষার্থী। মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দূঘটনাটি ঘটে।

অপর দিকে ২ নভেম্বর দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ সোনাহার সড়কের কৃষি খামার সংলগ্ন ধরধরা ব্রীজ সংলগ্ন মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন মারা যায়। তারা হলো; ইয়ানুর (২০) ও সাজ্জাদ হোসেন (৩)।জানা যায়, সোনাহার থেকে ইয়ানুর রহমান ও সাকিব হোসেন দ্রত গতিতে মোটর সাইকেল চালিয়ে আসছিল। অপরদিকে দেবীগঞ্জ থেকে সহদেব বর্মন ও সাজ্জাদ হোসেন মোটর সাইকেল যোগে সোনাহার যাচ্ছিল। এসময় মোটর সাইকেল দুটির মুখোমুখী সংর্ঘষ ঘটে।

এরপর ৩ নভেম্বর সন্ধ্যায় দেবীগঞ্জ-সোনাহার সড়কের আইটি সেন্টার সংলগ্ন এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুল শিক্ষক মারা যান। তিনি উপজেলার রামগঞ্জ বিলাসী এলাকার খয়বর আলীর ছেলে।এমন দূর্ঘটনায় জেলার মানুষের মাঝে উৎকন্ঠা উদ্বেগ বিরাজ করছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »