• Home
  • দেশ
  • আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার
Image

আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়।

পরে শনিবার (১৪ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এবং পাঁচলাইশ থানা পুলিশ। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের এই কর্মকর্তা ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশে যোগ দেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »