• Home
  • বিনোদন
  • ১০ বছরের উপস্থাপনা আর অভিনয়ের পার্থক্যটা ব্যাখ্যা দিলেন মৌসুমি মৌ
Image

১০ বছরের উপস্থাপনা আর অভিনয়ের পার্থক্যটা ব্যাখ্যা দিলেন মৌসুমি মৌ

গত কয়েক বছরে একটা রসিকতা বেশ চালু হয়েছিল। আর্জেন্টিনা কিংবা পর্তুগালের প্রীতি ম্যাচ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেটির দেখা মিলত। বিশেষ করে আর্জেন্টিনা যখন বুরকিনো ফাসো কিংবা কুরাসাওয়ের মতো দলের মুখোমুখি হতো, রোনালদো-ভক্তদের খোঁচা ছিল, মেসির দল বুঝি ফুটবল খেলতে নয়, পৃথিবীর মানচিত্র চেনাতে নেমেছে!

খোঁচাটা অবশ্য ফিরেও আসত। পর্তুগাল যখন এমন কোনো অচেনা প্রতিপক্ষের বিপক্ষে খেলত, মেসি-ভক্তরা একই রসিকতায় বিদ্ধ করতেন রোনালদোকে। সঙ্গে থাকত আরেকটি যুক্তি, মেসির গোলের ঝুলিটা তো দুর্বল দলগুলোর বিপক্ষে গোল করেই ভারী হয়েছে!

দুই দশকের বেশি সময় ধরে ফুটবলপ্রেমীদের এই খুনসুটি বেশ ভালোই চলেছে। মেসি-রোনালদো দ্বৈরথের মজাটাও ছিল এখানেই। একজনকে বড় করতে গিয়ে অন্যজনকে ছোট করার চেষ্টা। কখনো গোলের হিসাব, কখনো শিরোপা, কখনো ব্যক্তিগত পুরস্কার। দুই কিংবদন্তির ভক্তদের কাছে তর্কের বিষয়বস্তুর অভাব কখনোই হয়নি।

কিন্তু বিদায়ের সুরটা বেজে উঠতেই যেন একটু মন খারাপের সময় এসেছে। গত মাসে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন লিওনেল মেসি। এ মাসে ক্রিস্টিয়ানো রোনালদোও জানিয়ে দিয়েছেন, পর্তুগালের জার্সিতে তাঁর পথচলা শেষ হতে চলেছে। আন্তর্জাতিক ফুটবলের আকাশে সবচেয়ে উজ্জ্বল দুই নক্ষত্রের আলো যখন ধীরে ধীরে ম্লান হচ্ছে, তখনো অবশ্য তাঁদের শ্রেষ্ঠত্বের লড়াই থেমে নেই।

বরং এই লড়াই এখন চিরকালীন। যাঁরা মেসি-রোনালদোর খেলা দেখার সুযোগ পাবেন না, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও চলবে এই বিতর্ক। কে সেরা? কার অর্জন বেশি? আর শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কে কত গোল করেছেন?

শেষ প্রশ্নটির উত্তর খুঁজেছে আর্জেন্টিনার সাময়িকী ‘এল গ্রাফিকো’। প্রতিপক্ষের শক্তি বিবেচনায় নিয়ে মেসি ও রোনালদোর আন্তর্জাতিক গোলের হিসাব বিশ্লেষণ করেছে তারা। সেখানে বেরিয়ে এসেছে বেশ কিছু চমকপ্রদ তথ্য। এমন কিছু মিলও আছে, যা দুই কিংবদন্তিকে নিয়ে প্রচলিত ধারণায় নতুন করে ভাবতে বাধ্য করতে পারে।
তুলনাটা করতে ব্যবহার করা হয়েছে ফিফা র‍্যাঙ্কিং। অর্থাৎ কোন প্রতিপক্ষের বিপক্ষে গোল করেছেন মেসি কিংবা রোনালদো, সেটি বিচার করা হয়েছে ম্যাচের সময় সেই দলের ফিফা র‍্যাঙ্কিং দিয়ে।

আগে গোলের সামগ্রিক হিসাবটা দেখে নেওয়া যাক। আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল ২৩৪ ম্যাচে ১৪৬টি। মেসির ২০৮ ম্যাচে ১২৬টি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলদাতা মেসি।

এবার প্রতিপক্ষের শক্তির হিসাবে চোখ রাখা যাক। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলের বিপক্ষে দুজনের গোলই একটি করে। ২০১৬ সালের ৩০ মার্চ প্রীতি ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়েছিল পর্তুগাল। তখন ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটির বিপক্ষে একটি গোল করেছিলেন রোনালদো।

মেসির গোলটি ২০১০ সালের ৮ সেপ্টেম্বর। তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ৪-১ গোলে। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্পেনের বিপক্ষে সেই ম্যাচে একটি গোল করেছিলেন মেসিও। অর্থাৎ ফুটবল বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে গোলের হিসাবে দুজনের অবস্থান সমান।

র‍্যাঙ্কিংয়ের ১১ থেকে ৫০ নম্বরে থাকা দলগুলোর বিপক্ষেও ব্যবধান খুব বেশি নয়। এই দলগুলোর বিপক্ষে রোনালদোর গোল ৫৭টি, মেসির ৫৪টি। অর্থাৎ শক্তিশালী ও ভালো মানের প্রতিপক্ষের বিপক্ষে গোলের হিসাবে সামান্য ব্যবধানে এগিয়ে রোনালদো।

র‍্যাঙ্কিংয়ের ৫১ থেকে ১০০ নম্বরে থাকা দলগুলোর বিপক্ষে আবার এগিয়ে মেসি। এই শ্রেণির প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টাইন তারকার গোল ৪০টি। রোনালদোর ৩৭টি।
তাহলে দুর্বল দলের বিপক্ষে কার গোল বেশি? এখানেই আসল চমক। ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম ১০০ দলের বাইরে থাকা প্রতিপক্ষের বিপক্ষে রোনালদোর গোল ৩৪টি। মেসির মাত্র ১৫টি। অর্থাৎ এই শ্রেণির দলগুলোর বিপক্ষে রোনালদোর গোল মেসির দ্বিগুণেরও বেশি।

হিসাবটা বেশ পরিষ্কার। র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানীয় দলের বিপক্ষে দুজনের গোল সমান। ১১ থেকে ৫০ নম্বর এবং ৫১ থেকে ১০০ নম্বরের দলগুলোর বিপক্ষেও তাঁদের গোলের ব্যবধান খুব বেশি নয়। কিন্তু প্রথম ১০০ দলের বাইরে থাকা প্রতিপক্ষের বিপক্ষে রোনালদো অনেক এগিয়ে।

ফুটবলপ্রেমীদের সেই পুরোনো রসিকতার জবাবও যেন এই পরিসংখ্যানেই লুকিয়ে আছে। দুর্বল দলের বিপক্ষে বেশি গোল করার অভিযোগে এত দিন মেসিকে খোঁচা দিয়েছেন রোনালদো-ভক্তরা। কিন্তু পরিসংখ্যান বলছে, এই অভিযোগের তিরটা উল্টো রোনালদোর দিকেই বেশি ছুটে যেতে পারে।

মেসি-রোনালদোর লড়াইয়ে শেষ কথা বলে কিছু নেই। একজনের ক্যারিয়ারের শেষ অধ্যায় লেখা হচ্ছে, অন্যজনও বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তাঁদের নিয়ে তর্কের আয়ু বোধ হয় আরও অনেক দীর্ঘ। কারণ, ফুটবলে অনেক কিছুই শেষ হয়। মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের বিতর্কটা নয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »