Image

সুখবর খবর দিয়ে লুবাবা যা বলেন

শিশুশিল্পী সিমরিন লুবাবা এখন আর বিনোদন অঙ্গনে কাজ না করলেও মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। বাগদান ও বিয়ে নিয়ে সম্প্রতি আলোচনায় এসেছিল সে। এবার ভক্তদের জন্য সুখবর দিল লুবাবা। নিজের ফেসবুক পেজ ফিরে পাওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছে সে।

কয়েকদিন আগে দেওয়া ওই স্ট্যাটাসে লুবাবা লিখেছে, ‘আসসালামু আলাইকুম, রাজ আলআমিনের মাধ্যমে আমি আমার পেইজ ফিরে পাই। কারো পেইজের সমস্যা হলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফলো দিয়ে রাখুন।’ লুবাবার এই পোস্টের পর তার অনুসারীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ফেসবুক পেজ ফিরে পাওয়ার বিষয়টি আনন্দের সঙ্গে জানিয়েছেন তার ভক্তরা।

এর আগে বাল্যবিবাহ করেছেন লুবাবা-এমন খবর ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। কেউ তাকে শুভকামনা জানান, আবার কেউ বয়স বিবেচনায় বিয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।তবে পরবর্তী সময়ে গণমাধ্যমকে লুবাবা জানায়, সে এখনো বিয়ে করেনি। তবে যার সঙ্গে বিয়ের কথা চলছে, তার সঙ্গে বাগ্‌দান সম্পন্ন হয়েছে।

বাগদত্তার সঙ্গে একটি ছবি ফেসবুকে প্রকাশ করে লুবাবা লিখেছিল, ‘আলহামদুলিল্লাহ। আমাদের দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে আমাদের বাগ্‌দান সম্পন্ন হয়েছে।’পরে বিয়ে নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে আরেকটি পোস্টে সে জানায়, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে তাদের বিয়ে সম্পন্ন হবে। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছে সে।

উল্লেখ্য, শৈশব থেকেই বিনোদন অঙ্গনের পরিচিত মুখ সিমরিন লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে অল্প বয়সেই অভিনয়ে পা রাখে সে। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও কাজ করেছে লুবাবা। তবে গত বছরের শেষ দিকে হঠাৎ করেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় সে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »