• Home
  • দেশ
  • আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
Image

আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল হালিম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্মেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি অফিসার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জামিলুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, আদমদীঘি গালস্ স্কুল এন্ড কালেজের সভাপতি এ্যাড. আরিফুল ইসলাম প্রমূখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি যথাযথ পালন করা হয়েছে। আলোচনা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অপর দিকে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ড জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এছাড়াও জামায়াতে ইসলামীর সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা সদর ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, নায়েবে আমীর মাওঃ ডাঃ ইউনূছ আলী, সেক্রেটারী মাওঃ গোলাম রব্বানী, জামায়াতে নেতা এ্যাড. মোস্তফা আহম্মেদ নাইডু, সদর ইউনিয়ন জামাতের সেক্রেটারী রশিদুল ইসলাম রিপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবীব পল্টু, সদর যুব জামায়াতের সভাপতি আহসান হাবীব তুহিন প্রমূখ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »