কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার উপজেলা রিসোর্স সেন্টারে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ মোফাখখারুল ইসলাম মিলন। সভায় বক্তব্য দেন মোঃ মিজানুর রহমান, মোঃ মামুনুর রশীদ সরকার, মাসুদ জাকারিয়া রিপন, ময়নুল ইসলাম, মাসুম মোরশেদ, শাহাজাহান সিরাজ সরকার, মাসুদ জাকারিয়া ও মোকাদ্দেছ আলী লিটনসহ অন্যান্য শিক্ষক নেতারা।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে মোঃ মোফাখখারুল ইসলাম মিলনকে সভাপতি, মোঃ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মোঃ মামুনুর রশীদ মামুনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কাউনিয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য পদে নাজমুন নাহার নাইসকে মহিলা বিষয়ক সম্পাদক, সাইফুল ইসলামকে দপ্তর সম্পাদক, মাইদুল ইসলামকে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জয়নাল আবেদিনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।













