• Home
  • দেশ
  • আদমদীঘিতে তিন মাদক কারবারি গ্রেপ্তার
Image

আদমদীঘিতে তিন মাদক কারবারি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার সান্তাহার মায়া বিড়ি ফ্যাক্টরির সামনে ও কদমা করজবাড়ি সড়কে জনৈক জনির মুদি দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ সদরের এনায়েতপুর মধ্যপাড়ার গ্রামের জামাল হোসেনের ছেলে সুজন হোসেন (২৭), একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সিয়াম হোসন (২১) ও আদমদীঘির দক্ষিন গনিপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৮)।

জানা যায়, আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে করজবাড়ি সান্তাহার সড়কের পাকা রাস্তা সংলগ্ন জনৈক জনির দোকানের সামনে থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল সহ রবিউল ইসলাম ও সান্তাহার মায়া বিড়ি ফ্যাক্টরির গুদামের সামনে রাস্তা থেকে ৩০ পিস ইয়াবা সহ সুজন হোসেন ও সিয়াম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »