• Home
  • দেশ
  • দেবীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত- ৩
Image

দেবীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত- ৩

পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে , সোমবার (২ নভেম্ব) বেলা সাড়ে ১২ টার দিকে দেবীগঞ্জ সোনাহার সড়কের কৃষি খামার এলাকার ধরধরা ব্রীজ এলাকায়। দেবীগঞ্জ থানা পুলিশ আশঙ্কাজনরা হলো; দেবীগঞ্জ উপজেলার সোনাহারমুন্সি পাড়া এলাকার মো. হাসিনুর রহমানের ছেলে মো. ইয়ানুর রহমান (২৩) , সোনাহার গজপুরী বাসেদ আলীর ছেলে সাকিব হোসেন (১৮) এবং বোদা উপজেলার সাত খামার এলাকার নরনি বমর্ণের ছেলে সহদেব বর্মণ (৩২) ।

অপরজন বোদা উপজেলার সাত খামার এলাকার জহিরুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন (২৫) তিনি দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধিন রয়েছে। দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্্েরর আবাসিক চিকিৎসক ডা. আতিকুর রহমান জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের তিনজনকে আশঙ্কা জন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার কারা হয়।

দেবীগঞ্জ থানার ওসি তদন্ত প্রবীর চন্দ্র সরকারজানান সকাল সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে জানান , সোনাহার থেকে ইয়ানুর রহমান ও সাকিব হোসেন দ্রত গতিতে মোটর সাইকেল চালিয়ে আসছিল। অপরদিকে দেবীগঞ্জ থেকে সহদেব বর্মন ও সাজ্জাদ হোসেন মোটর সাইকেল যোগে সোনাহার যাচ্ছিল। এসময় মোটর সাইকেল দুটির মুখোমুখী সংর্ঘষ ঘটে। দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার জানান বিষয়টি পর্যবেক্ষন করছি। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পরির্দশন করে কর্তপক্ষের নিকট প্রতিবেদন দাখিল হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »