পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় নির্মিত বোদা আধুনিক দ্বিতল ডাকবাংলো’র শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদায় থানাপাড়া এলাকায় এই আধুনিক ডাকবাংলোর ফলক উন্মোচন করা হয়।
ডাকবাংলোটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। উদ্বোধন শেষে উপস্থিত অতিথিবৃন্দ এবং স্থানীয়দের নিয়ে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।জানা গেছে,২০১৯-২০২০ ও ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি সাধারণ) বরাদ্দের আওতায় জেলা পরিষদ পঞ্চগড়ের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে এই প্রকল্পটি গ্রহণ করা হয়। গত ১৫ ফেব্রয়ারি ২০২২ তারিখে স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদন পাওয়ার পর স্বচ্ছতা নিশ্চিত করতে ইজিপি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয়।জেলা পরিষদ সূত্রে জানা যায়, ব্যয়ে ১ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার ২৮৬ টাকা দ্বিতল ডাকবাংলোর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।
এসময় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ সহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।














