• Home
  • রাজনীতি
  • মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
Image

মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় ন্যূনতম মাসিক মজুরির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক শ্রমিকরা।যদিও আন্দোলনকে পুঁজি করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও নাশকতার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শ্রমিকদের সঙ্গে মিশে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার সময়ে আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।

রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান।তিনি বলেছেন, কয়েকদিন ধরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি দাবিতে আন্দোলন চলছে। তবে গতকাল থেকে তারা বেশ সহিংস হয়ে উঠেছে। আজকেও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মূলত সাধারণ শ্রমিকদের ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী নাশকতার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, মিরপুর ১০ ও এর আশপাশের এলাকায় অভিযানে গ্রেপ্তারকৃতরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল নেতা। মিরপুরের পলাতক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ মোল্লা মূলত এই নাশকতার সমন্বয়ই হিসেবে কাজ করছে। আলিফই মূলত ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এই সকল নেতাকর্মীদের ঢাকায় এনেছেন।প্রায় শতাধিক নেতাকর্মী এখানে উপস্থিত ছিল। তাদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

Related Posts

2 Comments Text
  • Alexa1256 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    This was well worth a read. You have a way of explaining things that makes the subject feel approachable and interesting.
  • Lynn641 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Your article gave me a useful reason to revisit the topic. I appreciated the fresh perspective and the clarity of the discussion.
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »