• Home
  • প্রচ্ছদ
  • ‘পতিত স্বৈরাচার এবং নতুন স্বৈরাচার—দুটিকেই আমরা প্রতিহত করব-নাহিদ ইসলাম
Image

‘পতিত স্বৈরাচার এবং নতুন স্বৈরাচার—দুটিকেই আমরা প্রতিহত করব-নাহিদ ইসলাম

আগামী ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে বিএনপি নেতৃত্বাধীন সরকার তাঁকে প্রতিহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে শেখ হাসিনাকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘পতিত স্বৈরাচার এবং নতুন স্বৈরাচার—দুটিকেই আমরা প্রতিহত করব।

শোনা যাচ্ছে, পতিত স্বৈরাচার আগামী ডিসেম্বরে দেশে আসবে। যদি আসে, এই সরকার তাদের জীবনে মোকাবিলা করতে পারবে না। তবে আমরা তাদের প্রতিহত করব। এর জন্য আমাদের তরুণদের এক হতে হবে।

সরকারের বিরুদ্ধে জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, গত এক সপ্তাহে তাঁরা ঢাকার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। মানুষের জানমালের নিরাপত্তা নেই। এ ব্যর্থতার জন্য সবচেয়ে বেশি দায় স্বরাষ্ট্রমন্ত্রীর।

তিনি আরও বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন। এ কারণে তাঁর পদত্যাগের দাবিতে তাঁরা সমাবেশে জড়ো হয়েছেন।

বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, দলটি প্রথম দিন থেকেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আসছে। জুলাই সনদ বাস্তবায়ন তো দূরের কথা, বিএনপি নিজেদের ৩১ দফা প্রতিশ্রুতিও বাস্তবায়ন করছে না।

নাহিদ ইসলাম বলেন, ভারতের চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না তারেক রহমান। গঙ্গা চুক্তির বিষয়ে এবার এক বিন্দুও ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »