পঞ্চগড় প্রতিনিধি: দেশের সর্ব উত্তরে হিমালয়ের পাদদেশে অবস্থিত সম্ভনাময় জেলা পঞ্চগড়ে ‘‘দৈনিক পঞ্চগড় খবর’’ পত্রিকার আত্নপ্রকাশ। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে সদর উপজেলা প্রশাসনের হলরুমে আনুষ্ঠানিক ভাবে এর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।
দৈনিক পঞ্চগড় খবর এর সম্পাদক ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মো. মোশাররফ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ জেলা , সরদ উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, বিএনপির আহবায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু, জামায়াতের জেলা আমির মো. ইকবাল হোসাইন ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল ও অ্যাডভোকেট এম এ বারী।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড়ে একটি দৈনিক পত্রিকা বের হবে, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আশা করবো পত্রিকাটি বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করবে। সরকারে গঠন মূলক সমালোচনা করবে। সমাজে দুর্নীতির সঠিক তথ্য বহুল তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করলে আমি সহযোগিতা করবো। মিডিয়া কোন দলের নয়, কোন গোষ্ঠির নয়।
প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল চালু করার বিষয়টি আমার নজর রয়েছে। তবে অন্তহীন সমস্যা রয়েছে। ৭২ জন চিকিৎসকের জায়গায় মাত্র রয়েছে ১৭ জন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে কথা বলেছি।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের সড়ক গুলোতে দূর্ঘটনা ঘটছে। এ বিষয়ে আমাদের সকলকে কাজ করতে হবে। পরিবহন ও মালিক সমিতির সহযোগিতার দরকার রয়েছে। ট্রাক চলাচলে ক্ষেত্রে একটি নিদিষ্ট সময় বেঁধে দেওয়া দরকার। সড়কে অনেক প্রান ঝড়ছে। এ জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন তিনি।
সারজিস আলম বলেন, একটি পত্রিকার কাছে আমরা প্রত্যাশা করি এই পত্রিকায় যেমন ভালো দিক উঠে আসবে। একই ভাবে যে বিষয় গুলো নিয়ে ক্ষমতাসীন সরকার এবং বিরোধী দলের ভুল ও সমালোচনা গুলো বের হয়ে আসবে এটিও প্রত্যাশা করি।
সারজিস আলম বলেন, যে হারে মাদকের ব্যবহার বৃদ্ধি হয়েছে, শিক্ষার বানিজ্য হচ্ছে সেগুলোকে সংবাদপত্রের মাধ্যমে তুলে নিয়ে আসতে হবে। এসময় তিনি বর্তমান শিক্ষার বিষয়ে সমালোচনা করে তার পরিবর্তনের আশা ব্যক্ত করেন।
এর আগে পত্রিকাটির ফলক উম্মোচন করেন অতিথিরা।অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ,শিক্ষক ব্যবসায়ি , গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।













