• Home
  • দেশ
  • দেবীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত
Image

দেবীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত

পঞ্চাগড় প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এ সময় সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, গৌরব, ঐতিহ্য, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন নেতারা।

গত শুক্রবার (৩০ অক্টোবর) দেবীগঞ্জ উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব রোকনুজ্জামান সুমন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার এবং দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহীনুর রহমান (গুড্ডু)।

এ ছাড়া অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীসহ ছাত্রদল, কৃষক দল, তাঁতী দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের রাজনৈতিক ভূমিকা, অতীতের আন্দোলন-সংগ্রাম এবং ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়।যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »