• Home
  • দেশ
  • পঞ্চগড়ে বাইশিমাস এর আয়োজনে প্রবীণ সদস্য সন্মাননা ও সাংগঠনিক পরিচয়পত্র বিতরণ
Image

পঞ্চগড়ে বাইশিমাস এর আয়োজনে প্রবীণ সদস্য সন্মাননা ও সাংগঠনিক পরিচয়পত্র বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি : বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে প্রবীণ সদস্যাদের সন্মাননা ও সাংগঠনিক পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।রবিবার (১১অক্টোবর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সংগঠনটির আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ।বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. খোদা -বকস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, উপদেষ্টা ও সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাঈয়েদ নুর-ই -আলম, জাতীয়তাবাদী সেচ্ছা সেবক দল জেলা শাখার সদস্য সচিব মনিরুজ্জামান মানিক। এসময় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দরা বক্ত্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ অতিথি বলেন, পঞ্চগড়ে এই সংগঠন সুনামের সাথে ব্যবাসায়িক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ঠিক তেমনি জন স্বার্থে তাদের প্রতিষ্ঠানে সকল শ্রেণিপেশার মানুষ সহজ ভাবে তাদের অবকাঠামো উন্নয়নে সহায়তা পাচ্ছেন। তার পাশাপাশি অনেকে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এটি আমাদের সকলের জন্য গর্বের। আগামিতে তাদের ব্যবসায়িক উন্নয়নে তিনি উত্তর উত্তর উন্নয়ন কামনায় সর্বাতœক সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মো. সোহেল রানা।অনুষ্ঠানে শেষে প্রবীণ সদস্যদের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »