পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের বাবুই হাট অনুষ্ঠিত হয়েছে। নারী উদ্যোক্তাদের তৈরি নানা উপকরণ নিয়ে এই হাট অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকেলে পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে নারী ব্র্যান্ড পঞ্চগড়-এর আয়োজনে এই বাবুই নারী নারী উদ্যোক্তাদের হাটউদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
সরজমিনে দেখা গেছে এই হাটে ২০ টি ষ্টলে জেলার পাঁচ উপজেলার ৪০ নারী উদ্যোক্তা তাদের নিজেদের নিয়ে আসেন।এক মনোরম পরিবেশে এই হাট মনকাড়ে মানুষের।তাদের তৈরী পোশাক ও ঘর সাজানো নানা উপকরণ শোভা পায় ষ্টল গুলিতে। হাটে আগত ক্রেতা সাধারণের কাচে এসব পণ্যের পরিচিতি তুলে ধরেন উদ্যোক্তারা। জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম ,সদর ইউএনও ফাহমিদা সুলতানা ও জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অন্যতম আয়োজক বাবুই নারী উদ্যোক্তা আতিকা উলফাত।
নারী উদ্যোক্তরা জানান বাবুই তাঁতি পাখি, বাবুই পাখির বাসা বাঁধার মতোই নারী উদ্যোক্তারা নানা উপাদান সংগ্রহ করে তাদের এসব শখের উপকরণ তৈরী করা হয়। তার কারণে এই হাটের নাম বাবুই রাখা হয়েছে। প্রতি শুক্ররবার বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এই বাবুই হাট।এসময় অতিথিরা বাবুই ষ্টল ঘুরে ঘুরে দেখেন।
















