• Home
  • দেশ
  • পঞ্চগড়ে আকাশ মেঘাছন্ন বৃষ্টিপাতের আশঙ্কা কনকনে শীতের আভাস
Image

পঞ্চগড়ে আকাশ মেঘাছন্ন বৃষ্টিপাতের আশঙ্কা কনকনে শীতের আভাস

পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় জেলা। মাসজুড়ে চলছে শীতের আমেজ। এ মৌসুমে সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এ মৌসুমে সর্ব নিম্ন তাপমাত্রা নামতে শুরু করে চলতি মাসের ৯ তারিখ থেকে। ওই দিন তেতুঁলিয়া আবহাওয়া অফিস সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

এরপর তাপমাত্রার পারদ কমতে কমতে গত ১৯ নভেম্বর সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০ নভেম্বর আবারও সর্ব নিম্ন তাপমাত্রা কমে দাঁড়ায় ১৩ দমমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবার ও ২১ নভেম্বর সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। রোবাবার (২২নভেম্বর) সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দমমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে সারাদিন আকাশ মেঘে ঢাকা ছিল। চারদিক চিল অন্ধকারছন্ন। শনিবার সন্ধ্যার পর টিপ টিপ বৃষ্টি হয়। তেতুঁলিয়া আবহাওয়া অফিস গত ২৪ ঘন্টায় ৪দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। বাতাসে জলীয় বাস্প ছিল ৮৩ ভাগ। শনিবার বাতাসে জলীয় বাস্পের পরিমান ছিল ৫৯ ভাগ।

এ মৌসুমে কখনও কখন বাতাসে জলীয় বাস্পের পরিমান চিল ১০০ ভাগ। আবার কখনও ছিল ৬০ ভাগ।তবে রোববার মেঘাছন্ন আকাশ ছিল স্থির। কয়দিন ধরে আবহাওয়া পরিস্থিতি এভাবেই বিরাজমান করছে। তবে কনকনে শীত দেখা না দেওয়ায় শীতবস্ত্রের দোকানগুলোতে তেমন কেনা বেচা নেই। তারা বলছে ,শীতের দাপট না বাড়লে বিক্রি বাড়বেনা।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, আকাশে মেঘ থাকার কারনে তাপমাত্রা বেড়েছে। রাতে কমেছে কুয়াশা।বৃষ্টি হলেই অ মেঘ কেটে যাবে। কমবে তাপমাত্রা ,বাড়বে শীত ও ঘনকুয়াশা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »