• Home
  • দেশ
  • উন্নত বীজ আলু চাষে কৃষকদের সচেতন করতে কাউনিয়ায় মতবিনিময় সভা
Image

উন্নত বীজ আলু চাষে কৃষকদের সচেতন করতে কাউনিয়ায় মতবিনিময় সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় কৃষাণ বোটানিক্স লিমিটেডের টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত বীজ আলুর চাষাবাদ, পরিচর্যা ও ফলন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে উপজেলার তালুক শাহাবাজ গ্রামে শহিদার রহমানের বাড়ির উঠানে মেসার্স হাসিব সার ঘরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।কৃষক মোঃ নুর ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষাণ বোটানিক্স লিমিটেডের জেনারেল ম্যানেজার কৃষিবিদ আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষাণ বোটানিক্স লিমিটেডের হেড অব মার্কেটিং অফিসার মনিরুজ্জামান মনির এবং মার্কেটিং অফিসার মোঃ ঈমান আলী।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক লুৎফার রহমান, আব্দুল কাফি, তারিকুল সরকার, মকবুল হোসেনসহ স্থানীয় কৃষকরা।সভায় বক্তারা বলেন, উন্নত ও মানসম্মত বীজ আলু ব্যবহার করলে কৃষকরা ভালো ফলন পাওয়ার পাশাপাশি উৎপাদন খরচও নিয়ন্ত্রণে রাখতে পারেন। টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত বীজ আলুর গুণগত মান ও চাষাবাদের বিভিন্ন সুবিধা নিয়েও আলোচনা করা হয়।

এ সময় কৃষকদের বীজ আলু সংরক্ষণ, জমি প্রস্তুত, বীজ রোপণ, সার প্রয়োগ, সেচ ও রোগবালাই দমনসহ আধুনিক চাষপদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। মতবিনিময় সভায় স্থানীয় কৃষকরা বীজ আলুর চাষাবাদ ও পরিচর্যা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। কৃষাণ বোটানিক্স লিমিটেডের কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি উন্নত প্রযুক্তি ও সঠিক কৃষিপদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »