• Home
  • দেশ
  • রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিররুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ভৃমিমন্ত্রী
Image

রেলওয়ে স্টেশনে ভাঙচুরে জড়িতদের বিররুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ভৃমিমন্ত্রী

নাজিম হাসান,রাজশাহী জেলা পপ্রতিনিধি: রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিররুদ্ধে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভৃমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে এ কথা বলেন ভৃমিমন্ত্রী।

মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী শান্তির শহর। এখানে সবাই মিলেমিশে থাকে। কিন্তু একটি বিষয়কে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশনে উসকানিতে ভাঙচুর করা হয়েছে। যারা করেছে, তারা ঠিক করেনি। সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই। তিনি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির পপ্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে যারা পরিস্থিতি খারাপ করার জন্য অকারণে স্টেশনের সরকারি সম্পদে হামলা ও ভাঙচুর চালিয়ে নষ্ট করেছে, তাদের বিররুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এর আগে তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান ও অবকাঠামোগত ভাঙচুরের পরিস্থিতি ঘুরে দেখেন। তিনি বিভিন্ন পø্যাটফর্ম, টিকিট কাউন্টার, ভাঙচুর করা বিভিন্ন জিনিসপত্র, অপেক্ষাকক্ষ ও যাত্রী লাউঞ্জ পরিদর্শন করেন।

উল্লখ্যে,গত ২১ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরিস্থিতি সামাল দিতে সিটি করপোরেশনের পপ্রশাসকসহ বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি শান্ত করতে বেগ পেতে হয়। শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ চারজনকে বরখাস্ত করেছে। আর স্টেশনে হামলার ঘটনায় রেল কর্তৃপক্ষ অজ্ঞাত ব্যক্তিদের বিররুদ্ধে একটি মামলা দায়ের করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »