• Home
  • রাজনীতি
  • বিএনপি সরকার কথায় নয়, উন্নয়নে বিশ্বাসী: ফরহাদ হাসান আজাদ
Image

বিএনপি সরকার কথায় নয়, উন্নয়নে বিশ্বাসী: ফরহাদ হাসান আজাদ

মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধি পঞ্চগড়: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন এবং নদীভাঙনকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে।”

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীর ডান তীর সংরক্ষণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে ‘পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা প্রকল্প (১ম অংশ)’-এর আওতায় বোদা উপজেলার বন্দরমনি ও বোয়ালমারী এলাকায় করতোয়া নদীর ডান তীর বরাবর ১ হাজার ১৫০ মিটার নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তাঁর দাবি, পরবর্তী সময়ে কোনো সরকার এ কার্যক্রমের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেয়নি। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। দেশের মানুষকে বন্যা ও ভূমিধসের ক্ষতি থেকে রক্ষার জন্য জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় নদীপাড়ের মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নদীতীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণে কাজ করা হচ্ছে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, এ এলাকায় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে বারুণী স্নানঘাট নির্মাণ করা হচ্ছে। সেখানে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরাউপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »