• Home
  • দেশ
  • রাজশাহীতে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত
Image

রাজশাহীতে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা অনুষ্ঠিত

নাজিম হাসান,রাজশাহী জেলা পপ্রতিনিধি: রাজশাহীতে পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ পপ্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় জেলা পপ্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পপ্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘মনিটরিং টিমের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক পপ্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পপ্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা পপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. লুৎফর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে সরকারি পপ্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগপ্রহণ অত্যন্ত গুররুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বায়ু, পানি ও মাটি দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশ আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ড পপ্রতিরোধে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভৃমিকা পালন করতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ পপ্রভাব মোকাবিলায় পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুররুত্ব দিতে হবে। পরিবেশ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে নজরদারি জোরদার এবং দূষণকারীদের বিররুদ্ধে পপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পপ্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত উদ্যোগ পপ্রয়োজন। সভাপতির বক্তব্যে জেলা পপ্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি সমাজের পপ্রতিটি মানুষের দায়িত্ব। পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, রাজশাহীর পরিবেশের ভারসাম্য রক্ষায় জেলা পপ্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে। বর্জ্য ব্যবস্থাপনা, জলাশয় সংরক্ষণ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড বন্ধে পপ্রশাসনের পক্ষ থেকে পপ্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে। ভবিষ্যৎ পপ্রজন্মের জন্য বাসযোগ্য ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়, রাজশাহীর পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াছমিন, অতিরিক্ত জেলা পপ্রশাসক মো. সবুর আলী, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মোছা. তাছমিনা খাতুন, সহকারী পরিচালক মো. কবির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »